1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নায়িকা হিসেবে বড় পর্দায় ফিরছেন দীঘি

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনা ফারদিন দীঘি । শিশুশিল্পী হিসেবে অভিনয়ে দ্যুতি ছড়ালেও চলচ্চিত্রের নায়িকা হিসেবে তার অভিষেকটা খুব একটা সুখকর হয়নি। তবে ছোট পর্দার বেশ কয়েকটি কাজ দিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজরে এসেছেন দীঘি।

মাঝে কিছু বিরতি দিয়ে আবারও নায়িকা হিসেবে বড় পর্দায় ফিরছেন দীঘি। ইফতেখার আহমেদ ওশিন পরিচালিত এ সিনেমার নাম ‘জীবন-জুয়া’।

জানা গেছে, ‘জীবন-জুয়া’ মূলত অ্যান্থলজি ফিল্ম। ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। যার মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’।

মূলত এক দম্পতির ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত- এসব নিয়েই এই সিনেমার গল্প। এ গল্পেরই প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীঘি। এতে তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দীপ।

‘জীবন জুয়া’র অন্য একটি গল্পের নাম ‘খোয়াব’। এটি নির্মাণ করবেন আশুতোষ সুজন। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি।
এছাড়াও একই পরিচালকের আরেকটি সিনেমা ‘ফিল্ম কানন’। এর প্রধান চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ। একজন সিনেমা পাগলের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com