1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

লিভারপুলের বিপক্ষে ড্র করে শীর্ষেই থাকলো আর্সেনাল

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষেই থেকে বছর শেষ করতে হলে লিভারপুলের বিপক্ষে ড্র করতে পারলেই হবে আর্সেনালের। অপরদিকে টেবিলের তৃতীয় অবস্থান থেকে শীর্ষে উঠতে লিভারপুলের ম্যাচটি জেতার বিকল্প নেই। এর পরিসংখ্যান সামনে রেখে ঘরের মাঠে গানারদের বিপক্ষে জিততে পারেনি লিভারপুল। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে অলরেডদের। ফলে শীর্ষে থেকেই বছর শেষ করলো আর্সেনাল।

গতকাল শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালের বিপক্ষে লিগের শততম ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। গ্যালারিতে থাকা দর্শকদের হইহুল্লোড়ে অনুপ্রাণিত করে আর্সেনালকে চাপে রাখতে চেয়েছিলেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।

কিন্তু হিতে বিপরীত হলো। মাত্র ৪ মিনিটের মাথায় স্বাগতিকদের জালে বল জড়িয়ে দর্শকদের চুপ করিয়ে দিলেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল হেসুস। অর্থাৎ ম্যাচের শুরুতেই এগিয়ে গেলো মিকেল আরতেতার দল।

আর্সেনালের শুরুর দিকে করা গোলটি শোধ দিতে কিছুটা সময় নিয়েছিল লিভারপুল। ম্যাচের ২৯তম মিনিটে মোহাম্মদ সালাহর গোলে সমতায় ফেরে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এরপর হাড্ডাহাড্ডি লড়াই হলেও আর কোনো গোল পায়নি কেউই। তবে ৭১ ও ৭৩ মিনিটে দুইবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হলো স্বাগতিকদের।

চলতি মৌসুমে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। অপরদিকে সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। ৩৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com