1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নরকে যাওয়ার দরকার নেই, এমনিতেই নরকে আছি: স্বস্তিকা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি।

সমকালীন নানা বিষয়, খোলামেলা পোশাকে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন স্বস্তিকা। এসব বিষয় নিয়ে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন তিনি।

সম্প্রতি এসব বিষয় নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। উদাহরণ টেনে এ আলাপচারিতায় স্বস্তিকা বলেন, ‘আগে পাড়ায় কিছু কাকিমা ছিলেন; যারা সবাইকে নিয়ে নিন্দা করতেন, সবার হাঁড়ির খবর নিয়ে চর্চা করতেন। এখন ফেসবুকটা সেই কাকিমাতে ভরে গেছে। যারা সারাক্ষণ সবকিছু নিয়েই মন্তব্য করতে থাকেন।’

সম্প্রতি ভারতীয় বেশ কজন তারকা অভিনেত্রীর ডিপফেক ভিডিও তৈরি হচ্ছে। এ নিয়ে আপনি ভীত কিনা? এ প্রশ্নের উত্তরে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘আমরা নরকে বসবাস করছি। মরে যাওয়ার পর নরকে যাওয়ার দরকার নেই। আমরা এমনিতেই নরকে আছি। আমাদের চারপাশটা নরক হয়ে গেছে। প্রযুক্তি যত সামনে যাবে, আমরাও নরকের আরো গভীরে গিয়ে পৌঁছাব। এ পরিস্থিতিতে মনে হয়, যখন যেটা হবে সেটার সঙ্গে লড়াই করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আপনি কি প্রস্তুতি নিয়ে রাখবেন? কিছুদিন আগে রাশমিকাকে নিয়ে ফেক ভিডিও তৈরি করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথমে বুঝতেই পারিনি এটা ফেক।’

১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com