1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরিয়ায় ইসরায়েলি বিমানহামলা, ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সিনিয়র উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হয়েছেন। সাইদ রাজি মৌসাভি সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দামেস্কের বাইরে ইসরায়েলের বিমান হামলায় তার মৃত্যু হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিয়মিত সংবাদ প্রচার বাতিল করে মৌসাভির মৃত্যুর খবর প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাকে সিরিয়ায় আইআরজিসির সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে বর্ণনা দেওয়া হচ্ছে। তবে, তার মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইরানের আইআরজিসির সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির সহচরদের একজন ছিলেন কমান্ডার সাইদ রাজি মৌসাভি। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। ইরানের আঞ্চলিক তৎপরতা সমন্বয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতেন সোলাইমানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com