1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

নালিতাবাড়ীতে বন্য শূকরের আক্রমণে দুই যুবক আহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বন্য শূকরের কামড়ে মিন্টু কোচ (৩২) রনকুমার কোচ (২০) নামে দুই যুবক আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী গারোপাহাড়ের বাতকুচি বনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে একদল উপজাতি শিকারী বন্যশূকর শিকার করতে জাল, বল্লমসহ সরঞ্জাম নিয়ে বাতকুচি পাহাড়ের বনে যায়। একপর্যায়ে বন্য শূকর তাড়া করলে শূকরটি পাল্টা আক্রমণ করে পালিয়ে যায়। এসময় আহত হয় মিন্টু কোচ ও রনকুমার কোচ। পরে আহতদের মধ্যে একজন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অপরজনকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বন্য শূকরের কামড়ে গত ১২ এপ্রিল ইকোপার্কের ভিতরে বনে ২ জন আহত ও এক নারী নিহত এবং ১০ এপ্রিল বুরুঙ্গা পাহাড়ে এক ব্যক্তি আহত হয়। ফলে পাহাড়ি গ্রামগুলোতে বন্য শূকর আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com