1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কাজে আসছে না পশ্চিমা নিষেধাজ্ঞা, রুশ তেল যাচ্ছে চীন-ভারতে

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে রাশিয়ার তেল রপ্তানির প্রায় পুরোটাই হয়েছে চীন ও ভারতে। বুধবার (২৭ ডিসেম্বর) রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমাদেশগুলো। তারপর ইউরোপ থেকে তেল রপ্তানি সরাতে থাকে রাশিয়া। নজর দেয় এশিয়ায়। বর্তমানে রাশিয়ার তেলের অন্যতম ক্রেতা চীন ও ভারত।

জ্বালানিখাতে দায়িত্বে থাকা নোভাক এক টেলিভিশন সাক্ষাতকারে বলেন, রাশিয়া সফলভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পেরেছে। ইউরোপকে বাদ দিয়ে এখন চীন ও ভারতে তেল রপ্তানি করা হয়েছে। দেশটির ক্রুড রপ্তানির প্রায় ৯০ শতাংশই যায় ভারত ও চীনে।

তিনি বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত শুরু হয়। এরপর নিষেধাজ্ঞারকবলে পরে রাশিয়া। তবে এই নিষেধাজ্ঞার আগেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে সম্পর্ক তৈরিতে গুরুত্ব দেয় রাশিয়া।

রুশ উপপ্রধান মন্ত্রী বলেন, ইউরোপে রাশিয়ার ক্রুড অয়েল রপ্তানি ৪০-৪৫ শতাংশ থেকে কমে ৪-৫ শতাংশে দাঁড়িয়েছে।

নোভাক বলেন, বর্তমানে রাশিয়ার বাণিজ্যের বড় অংশীদার চীন। রাশিয়া থেকে চীনে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫ শতাংশ থেকে ৫০ শতাংশ। অন্যদিকে ভারতেও রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এদিকে লোহিত সাগরে ফের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাণিজ্যিক জাহাজটি পাকিস্তানের দিকে যাচ্ছিল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই হামলা চালানো হয়।

সম্প্রতি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা। বিশেষ করে ইসরায়েলগামী জাহাজে। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর না করা পর্যন্ত এই হামলা চালানো হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com