1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সাবেক এমপি রুবেল এর উদ্যোগে অসহায়দের মাঝে ‘উপহার সামগ্রী’ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

চ্যীফ রিপোর্টার : করোনা ভাইরাসের প্রভাবে অসহায়, কর্মহীন ও প্রতিবন্ধীদের জন্য সাবেক রাষ্ট্রনায়ক মরহুম জিয়াউর রহমান এর পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শেরপুরের ঝিনাইগাতিতে প্রায় ৪শ কর্মহীন, অসহায় ও প্রতিবন্ধীর মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাবেক দুই বারের এমপি মাহমুদুল হক রুবেল।
উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে মালিঝিকান্দা ইউনিয়নের মানুষের মাঝে এসব বিতরণ করেন তিনি। এছাড়াও ৭৫ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুকন, জেলা যুবদলের সভাপতি মাসুদুর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার আলী বেলাল, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হান্নান, যুবনেতা মাহফুজুর রহমান মামুন প্রমুখ।
মাহমুদুর রহমান রুবেল বলেন, করোনা ভাইরাস থেকে রেহাই পেতে হলে আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, বসতে হবে। ঘর থেকে কম বের হতে হবে। হাত মুখ চোখ পরিস্কার রাখতে হবে। ঘর-দুয়ার পরিস্কার রাখতে হবে।
– মুঞ্জুরুল আহসান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com