1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

ভয়ঙ্কর চারটি রাত কাটালাম: হিনা খান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী হিনা খানকে। প্রচন্ড জ্বর নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হিনা খান তার ইনস্টাগ্রাম একাধিক স্টোরি পোস্ট করেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রচন্ড জ্বর নিয়ে ভয়ংকর চার রাত কাটালাম। শরীরে ক্রমাগত ১০২-১০৩ ডিগ্রি তাপমাত্রা ছিল। শরীরে এখন আর কোনো শক্তি নেই।’

ভক্তদের উদ্দেশ্যে হিনা খান বলেন, ‘যারা আমার জন্য চিন্তিত তাদের বলছি, ইনশাআল্লাহ শিগগির আমি ফিরে আসব।’

‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন হিনা খান। বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। হিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইনস’। এটি ২০২১ সালে মুক্তি পায়। তার পরবর্তী সিনেমা ‘কান্ট্রি অব ব্লাইন্ড’। আগামী বছর মুক্তি পাবে এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com