1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পাকিস্তান থেকে ড্রোন দিয়ে মাদক পাঠানো হচ্ছে ভারতে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান থেকে ড্রোন দিয়ে মাদক পাচার করা হচ্ছে ভারতে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সীমান্ত নিরাপত্তা জানিয়েছে, তারা পাকিস্তানের সীমান্তে অনুপ্রবেশকারী নজিরবিহীন ‘ড্রোন হুমকির’ বিরুদ্ধে লড়াই করছে। পাকিস্তান থেকে আসা ড্রোন পাঞ্জাব রাজ্যে মাদক সংকট সৃষ্টি করেছে এবং গুরুতর নিরাপত্তা সমস্যা হিসাবে দেখা দিয়েছে।

সীমান্ত রাজ্য পাঞ্জাবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর কর্মকর্তারা গার্ডিয়ানকে জানিয়েছেন, চলতি বছরে তারা এ পর্যন্ত পাকিস্তান থেকে আসা ৯০টি ড্রোন আটক করেছে, যা রেকর্ডে সর্বোচ্চ। এই সংখ্যাটি ‘প্রতি মাসে বাড়ছে।’

বিএসএফ জানিয়েছে, ড্রোনগুলো বেশিরভাগ আফিম ও হেরোইনের চালান বহন করে। এগুলো সম্ভবত আফগানিস্তান থেকে এসেছে। কিন্তু কিছু ক্ষেত্রে অস্ত্রের চালানও ছিল, যার মধ্যে পিস্তল এবং চীনা তৈরি অ্যাসল্ট রাইফেল রয়েছে।

এই ড্রোনগুলোর কয়েকটি হেক্সাকপ্টার নামে পরিচিত। এগুলো চার ফুট পর্যন্ত চওড়া এবং উচ্চ রেজুলিউশন ক্যামেরা সংযুক্ত রয়েছে। ভারতের সীমান্তের ১২ কিলোমিটার এলাকা পর্যন্ত এই ড্রোনগুলো শনাক্ত করা হয়েছে। ছোট বস্তা বা কোকাকোলার বোতলে মাদকগুলো বহন করা হয়।

পাঞ্জাবের বিএসএফের মহাপরিদর্শক অতুল ফুলজেলে বলেন, ‘এমন কিছু যা ভারতে প্রবেশের বৈধতা নেই তা আমাদের জন্য একটি নিরাপত্তা চ্যালেঞ্জ। মাদক ছাড়াও, এমন উদাহরণ রয়েছে যেখানে ড্রোনগুলোকে অস্ত্র ফেলতে দেখা গেছে এবং এর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সত্যিই খুব সতর্ক থাকতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com