1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

৬ দিনে প্রভাসের সিনেমার আয় সাড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘সালার’। প্রশান্ত নীল নির্মিত এ সিনেমা গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ভারতের ৫ হাজার ৬০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ‘সালার’। দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে সিনেমাটির আয় বৃদ্ধি পায়। কিন্তু সময়ের সঙ্গে আয়ের পরিমাণ কমতে শুরু করেছে।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘সালার’ আয় করেছে ১০২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৫৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৩৯ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ২৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ২১.৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় ২৯৩.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৫০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৬২ কোটি ৪১ লাখ টাকার বেশি।

‘সালার’ সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ৬ দিনে বিশ্বব্যাপী ‘সালার’ সিনেমার আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।

‘সালার’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। তা ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, শ্রিয়া রেড্ডি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com