1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

গাজায় স্থল অভিযান, ১৬৮ ইসরায়েলি সেনা নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে এখন পর্যন্ত ১৬৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বরও উত্তর গাজায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সবশেষ নিহত সেনার নাম ক্যাপ্টেন হারেল শারভিট। তিনি কোচাভ ইয়াকভ থেকে ৫৫১ ব্রিগেডের ৭০০৮তম ব্যাটালিয়নে যুক্ত ছিলেন।

এদিকে ইসরায়েলের উত্তরের শহর কিরিয়াত শমোনা ও লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডেলের কাছাকাছি শহরগুলোতে সন্দেহজনক ড্রোন অনুপ্রবেশের সাইরেন বাজানো হয়েছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীও।

অন্যদিকে উত্তর গাজায় কুয়েত হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে রাফাহ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস উপহাস ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ৫৫ হাজার ৬০৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com