1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে চেলসির জয়

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : লুটন টাউনের মাঠে গিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে নিশ্চিত জয় দেখছিল চেলসি। তবে সেখান থেকে তাদের কঠিন চ্যালেঞ্জ জানায় লুটন। শেষ দশ মিনিটে শোধ করে দেয় দুই গোল। ইনজুরি টাইমও ছিল প্রায় দশ মিনিট। চেলসি সমর্থকদের বুকে তাই ধুকপুকানি চলেছে অনেকটা সময়।

তবে সব ভয় দূর করে ৫ গোলের ম্যাচটি জিতেই ফিরেছে চেলসি। কেনিলওর্থ রোডে লুটন টাউনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচের ১২ মিনিটেই কলি পালমেরের গোলে এগিয়ে যায় চেলসি। ৩৭ মিনিটে তারই অ্যাসিস্ট থেকে ২-০ করেন ননি মাদুইকে।

দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে আরও এক গোল পালমেরের। ৩-০তে এগিয়ে যায় চেলসি। তবে নাটকের তখনও আরও বাকি।

৮০ মিনিটে লুটন টাউনকে লড়াইয়ে ফেরান রস বার্কলে। এর সাত মিনিট পর এলিজা আবায়ো আরেক গোল করে লুটন টাউনকে চাঙা করে তুলেন। তবে শেষ পর্যন্ত চেলসি স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে।

২০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চেলসি আছে দশ নম্বরে। ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট লুটনের। তারা আছে ১৮ নম্বর অবস্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com