1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

হৃতিকের সাবেক স্ত্রী ট্রোলের শিকার

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান তার প্রেমিক আরসালান গোনির সঙ্গে নববর্ষের ছুটি কাটাতে যাচ্ছিলেন বিদেশে। কিন্তু মুম্বাই বিমানবন্দরেই আটকে দেওয়া হলো তাদের। ফলে প্রেমিককে নিয়ে বাড়ি ফিরতে হয়েছে সুজানকে। পাপারাৎজির ক্যামেরায় বন্দি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সুজান ও আরসালান পাসপোর্ট ভুল করে বাড়িতে রেখেই বিমানবন্দরে গিয়েছিলেন।বিমানবন্দরে চেকিংয়ের সময় সুজান ও আরসালান, দুজনেরই খেয়াল হয় যে তারা কেউই পাসপোর্ট নিয়ে আসেননি। ফলে বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা পাসপোর্ট দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। তাই বাড়ি ফিরে যেতে হয় সুজান ও আরসালানকে।

এদিকে পাপারাৎজিদের ক্যামেরায় এই ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয়েছে ট্রোলের বন্যা। একের পর এক কটাক্ষের ঝড় বইতে থাকে। এক নেটিজেন লিখেছেন, ‘যাহ তাহলে আপাতত প্রেমিকের সঙ্গে আর বেড়াতে যাওয়া হল না!’ আরেকজন লিখেছেন, ‘কৃষকে বলুন, এসে পৌঁছে দেবে।’ কৃষ সিনেমায় হৃত্বিক রোশানকে সাধারণ মানুষকে সাহায্য করতে দেখা গেছে। এবার সাবেক স্ত্রীর জন্য তিনি হাজির হবেন না? কটাক্ষের ছলে এরকম অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ২০০০ সালে হৃত্বিক রোশানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুজান খান। এরপর ২০১৩ সালে হৃত্বিক-সুজানের বিচ্ছেদ হয়। ২০১৪ সালে তাদের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়। হৃত্বিক ও সুজানের দুই সন্তান রয়েছে – রেহান (১৬) ও হৃদান (১৪)।

বিবাহ-বিচ্ছেদের পর দীর্ঘদিন একা থাকলেও হৃত্বিক রোশান বর্তমানে মডেল সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, সুজান খান অভিনেতা আরসালান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে সন্তানদের স্বার্থে একে অপরের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখেছেন হৃত্বিক ও সুজান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com