1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

কত আয় করল ‘গুড নিউজ’?

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : চলতি বছর মুক্তি পাওয়া শেষ সিনেমা গুড নিউজ। বক্স অফিসে শুরুটা বেশ ভালোই করেছে এই সিনেমা।

গতকাল শুক্রবার ভারতের প্রায় ৩ হাজার ১০০ এবং ভারতের বাইরে প্রায় সাড়ে সাতশ পর্দায় মুক্তি পায় গুড নিউজ। বক্স অফিসে বিশ্লেষক তরন আদর্শের দেয়া তথ্য অনুসারে, প্রথম দিনে শুধুমাত্র ভারতে সিনেমাটি আয় করেছে ১৭.৫৬ কোটি রুপি। পরবর্তী দিনগুলোতে আয় আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

এই বছর অক্ষয় অভিনীত মুক্তিপ্রাপ্ত চতুর্থ সিনেমা গুড নিউজ। এর আগে তার কেসরি, মিশন মঙ্গল, হাউসফুল-ফোর মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথম দিনের আয়ের হিসাবে কেসরি (২১.০৬ কোটি রুপি), মিশন মঙ্গল (২৯.১৬ কোটি রুপি) সিনেমার চেয়ে পিছিয়ে গুড নিউজ। অন্যদিকে হাউসফুল-ফোর সিনেমার প্রথম দিনের আয় ছিল ১৬.৫০ কোটি রুপি।

আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তান জন্ম দিতে গিয়ে দুই দম্পতি নানা ঘটনার সম্মুখীন হন— এমন গল্প নিয়ে তৈরি গুড নিউজ। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দুসাঞ্জ, কিয়ারা আদভানি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com