1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

স্যান্ডো গেঞ্জি-শর্টস পরে আমিরকন্যাকে বিয়ে করলেন নূপুর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা আমির খানের একমাত্র মেয়ে ইরা খান। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের একটি সাত তারকা হোটেলে ফিটনেস কোচ নূপুর শেখরের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে বরের পোশাকের পরিবর্তে স্যান্ডো গেঞ্জি ও শর্টস পরে হাজির হয়েছিলেন নূপুর শেখর। তার এমন পোশাক সবাইকে চমকে দেয়। পরে রহস্য উন্মোচন করেন নূপুর নিজেই। তিনি জানান, ফিটনেস ট্রেনার হিসেবে তার স্বপ্ন ছিল, বিয়ের পোশাকে নয়, জগিংয়ের পোশাকেই বিয়ে সারবেন তিনি। তাই টানা ৮ কিলোমিটার জগিং করে বিয়ের মঞ্চে হাজির হয়েছেন।

বর স্যান্ডো গেঞ্জি পরে হাজির হলেও ট্রাডিশনাল বধূর পোশাকে হাজির হয়েছিলেন ইরা। তার পরনে ছিল লেহেঙ্গা। পিতা আমির খান পরেছিলেন সাদা শেরওয়ানি ও গোলাপি পাগড়ি। আমিরের পাশেই ছিলেন তার দুই সাবেক স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও। দুজনের পরনেই ছিল শাড়ি। রীনা পরেছিলেন সবুজ রঙের শাড়ি। কিরণ পরেছিলেন হালকা বেগুনি রঙের শাড়ি।

আমির খানের জিম ট্রেনার ছিলেন নূপুর। ২০২০ সালে ইরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। এরপর গত বছর পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তারা। নূপুর এবং ইরা প্রায় চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গতকাল ৩ জানুয়ারি বিয়ে করলেন।

জানা গেছে, ইরা-নূপুরের মূল বিয়ের অনুষ্ঠানটি হবে ৮ জানুয়ারি উদয়পুরে। টানা তিনদিনব্যপী সেখানে চলবে বিয়ের অনুষ্ঠান। সবশেষে ১২ জানুয়ারি মুম্বাইয়ে থাকবে গ্র্যান্ড রিসেপশন পার্টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com