1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

‘রোনালদোর থেকে ভালো খেলোয়াড় বর্তমানে নেই’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপে ছেড়েছেন বটে। কিন্তু তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তারই প্রমাণ মিললো সমর্থকদের কথায়। রোনালদো আসছেন শুনে চীনে তার ম্যাচের টিকিট কিনতে উঠেপড়ে লেগেছিলেন সমর্থকরা। এক সমর্থক জানিয়েছেন, রোনালদোর থেকে ভালো খেলোয়াড় বর্তমানে নেই।

বুধবার অনলাইনে স্থানীয় সময় সকাল ১১ টায় টিকিট ছাড়ার ঘণ্টাখানেক পরই সব প্ল্যাটফর্মেই টিকিট শেষ হয়ে যায়। টিকিট না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আর টিকিট পাওয়া সৌভাগ্যবান সমর্থকরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এক নারী ভক্ত লিখেছেন, ‘২৪ জানুয়ারি আমি পুরো বিশ্বের সবচেয়ে সুখী মেয়ে হবো। রোনালদোর কথা মনে এলে আপনি অস্বীকার করতে পারবে না যে, তার থেকে ভালো খেলোয়াড় বর্তমানে কোথাও নেই। আজ তার ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে, আমি একটি পেয়েছি।’

চলতি মাসেই চীন সফরে যাওয়ার কথা রোনালদোর ক্লাব আল নাসরের। জানুয়ারির শেষের দিকে চীনে সফরে যাবে আল নাসর। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে সাংহাই সিনহুয়া ও ঝেইজাং এফসির বিপক্ষে ২৪ ও ২৮ জানুয়ারি দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটির।

এর আগে গেল বছর চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ নিয়েও দর্শকদের মাঝে বেশ উন্মাদনা বিরাজ করেছিল। ম্যাচে লিওনেল মেসি গোল করেছিলেন ৭৯ সেকেন্ডে। সেই ম্যাচেও মাঠ কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com