1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

মেসির সঙ্গে খেলা অনেক মিস করি: এমবাপ্পে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) থাকতে লিওনেল মেসির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্বের খবর বেশ রং ছড়িয়েছিল। সময়ের সঙ্গে সেসব হাওয়ায় মিলিয়ে গেছে। সেই সঙ্গে দুজনের পথ বেঁকে গেছে দুই দিকে। তবে মেসিকে এখনো মিস করেন ফ্রান্স তারকা। অ্যামাজন প্রাইমের সঙ্গে আলাপচারিতায় সেটাই জানালেন এমবাপ্পে।

পিএসজিতে দুই বছর কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসি ও এমবাপে। একে অন্যের গোলে রেখেছেন অবদান। তৈরি হয়েছে অনেক সুখস্মৃতি। তবে সেটা স্থায়ী হলো না। মাস ছয়েক হয়ে গেছে মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে এখনও আর্জেন্টাইন তারকার অভাব বোধ করেন এমবাপ্পে।

এমবাপ্পে বলেন, ‘লিও মেসির সঙ্গে খেলা অবশ্যই এমন কিছু, যা আমি অনেক মিস করি। আমার মতো একজন স্ট্রাইকার, যারা জায়গা করে আক্রমণে ওঠে, মেসি থাকলে এই নিশ্চয়তাটুকু থাকে যে সে বল পাবে। বলতে গেলে, তিনিই কেবল এটি পারেন। মেসির সঙ্গে খেলা সত্যিই বিশেষ কিছু ছিল।’

২০১৭ সালের মাঝামাঝি থেকে পিএসজিতে খেলছেন এমবাপে। বন্ধু নেইমারের আমন্ত্রণ রাখতেই বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের আগস্টে ফরাসি ক্লাবটিতে যোগ দেন মেসি। প্যারিসে ২০২৩ সালের জুন পর্যন্ত আর্জেন্টাইন তারকার সঙ্গে খেলেন এমবাপে। মেসি এরপর যোগ দেন ইন্টার মায়ামিতে।

পিএসজিতে মেসি ও এমবাপ্পে একসঙ্গে পিএসজির হয়ে ৬৭ ম্যাচে মাঠে নেমেছেন। এমবাপের অ্যাসিস্ট থেকে মেসি করেছেন ১৪ গোল। আবার এমবাপের ২০ গোলে অবদান রেখেছেন মেসি। এই সময়ে তারা জিতেছেন দুটি লিগ ওয়ান ও একটি ফরাসি সুপার কাপের শিরোপা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com