1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বডি শেমিংয়ের শিকার অভিনেত্রী ঐন্দ্রিলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
বিনোদন ডেস্ক : ওজন বাড়ানো বা কমানো, শরীরে সামান্য পরিবর্তন আনলেই যেন ট্রোলের মুখে পড়তে হয় তারকাদের। ‘মোটা হওয়া’ নিয়ে যেমন কটাক্ষ চলে, তেমনি চলে ওজন কমানো হলেও। এবার বডি শেমিংয়ের শিকার হলেন টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। নতুন বছরে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর সেই ছবিতেই কটাক্ষের শিকার হলেন ঐন্দ্রিলা।

বেগুনি রঙের নাইটস্যুট পরা ছবিতে নিন্দুকেরা নানা ধরনের কমেন্ট করছেন। একজন লিখলেন, ‘ইসসস, এটা কে! কী বাজে লাগছে। না বলে থাকতে পারলাম না।’দ্বিতীয়জনের মন্তব্য, ‘অসুস্থ রোগী লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘এর আগেই তোমাকে খুব মিষ্টি দেখতে লাগত। যত রোগা হচ্ছে মুখটা বাজে হয়ে যাচ্ছে।’

তবে এসব ট্রোলকে কোনো দিনই সেভাবে পাত্তা দেন না বলে জানান তিনি।এ নিয়ে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঐন্দ্রিলা বলেন, ‘আমায় কেমন দেখতে লাগবে সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি লোকের কথায় কেনই বা কান দেব। আর আমি সোশ্যাল মিডিয়ার এত মন্তব্যও পড়িও না। বেশি গুরুত্ব দিলেই সমস্যা।’

ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দুটি সিনেমায় অভিনয় করে ফেলেছেন ঐন্দ্রিলা।‘ম্যাজিক’, ‘লাভ ম্যারেজ’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। অঙ্কুশের আগামী ছবি ‘মির্জা’র নায়িকাও হবেন ঐন্দ্রিলা। অ্যাকশন ঘরানার এই সিনেমার প্রযোজক অঙ্কুশই। পরিচালনা সুমিত সাহিলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com