1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

জাহ্নবীর ‘বিউটি স্পট’ দেখার আবদার বলিউড তারকার

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ‘কফি উইথ করন সিজন ৮’ এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এটি এমন একটি টক শো, যেখানে যে তারকারাই আসেন না কেন তাদের ব্যক্তিগত খবর এখানে ফাঁস হয়ে যায়। ব্যতিক্রম হলো না জাহ্নবী কাপুরের ক্ষেত্রেও।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজক করন জোহর সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করন’। এই অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বের অতিথি ছিলেন জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর। করণের এই শোয়ের র‌্যাপিড ফায়ার রাউন্ডে জাহ্নবী একটি প্রশ্নের এমন একটা উত্তর দেন যা শুনে হতচকিত হয়ে যান সবাই।

র‌্যাপিড ফায়ার রাউন্ডে করন জাহ্নবীকে জিজ্ঞেস করেন যে, তিনি কি কোনও ফ্লার্টি মেসেজ পেয়েছেন? এটার উত্তরে অভিনেত্রী যা বলেন সেটা শুনে বাক্যহারা হয়ে যান করন। অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় আমি যা বলব সেটা শুনে তুমি চিৎকার করবে। একবার এক অভিনেতা আমায় মেসেজ করে বলেছিল, আমি কি আপনার সব বিউটি স্পট দেখতে পারি?’ এটা শুনে প্রথমে হতবাক হয়ে গেলেও পরে মজা করেন করন। হাসতে হাসতে তিনি জানতে চান, তোমার কতগুলো সুন্দর জায়গা রয়েছে?

অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বোন খুশি কাপুরকে পরামর্শ দিয়ে জাহ্নবীকে বলতে শোনা যায়, ‘এটা নিশ্চিত করো যাতে তোমরা দুজনে একই ছেলের সঙ্গে যেন ডেট করো না।’

প্রসঙ্গত, বলিউডে গুঞ্জন রটেছে, অনন্যা পাণ্ডে এবং খুশি কাপুর দুজনেই ইশান খট্টরকে পছন্দ করেন। জাহ্নবির মন্তব্য যেন সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com