1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

গৃহহীনদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: সেতুমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : গৃহহীন ও হতদ্ররিদ্রদের তালিকা তৈরি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘একইসঙ্গে এসব মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে  ওবায়দুল কাদের এই তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘এই তালিকা তৈরি করে প্রশাসনকে সহযোগিতা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে। অনেক মানুষ আছে, যাদের কোনো ঘর নেই। রেল স্টেশন, টার্মিনাল, ফ্লাইওভার খোলা আকাশের নিচে অসংখ্য শিশুসহ অনেক মানুষ আজকে থাকছেন। মুজিববর্ষের অঙ্গীকার হিসেবে গৃহহীনদের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী গৃহহীনদের তালিকা তৈরির কাজে উপকমিটি ও আমাদের নেতারা প্রশাসনকে সহযোগিতা করবেন।’

এ সময় দলীয় কার্যালয় থেকে ভিডি কনফারেন্সে যুক্ত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ রহমত উল্লাহ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, উপদপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য শাহবুদ্দিন ফরাজী, শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com