1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঈদে ৩০ হাজার কোটি নতুন টাকা ছাড়বে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

অর্থ ও বানিজ্য ডেস্ক :আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। প্রথমে সরবারহ করা হবে ২৫ হাজার কোটি টাকার নোট। প্রয়োজন হলে পরে আরো পাঁচ হাজার কোটি টাকার নোট ছাড়া হবে।

সারা বছরই সাধারণত নতুন নোট ছাপানো হয়। তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা বাড়ে তাই ছাপানোর পরিমাণও বাড়ানো হয়। এ বছর করোনার সংকটে বাজারে নতুন টাকার চাহিদা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।  তাই ছাপানোর পরিমাণও বাড়ানো হবে।

এবার নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট।  পূর্বের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে।  ২০১৯ সালের ঈদে প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছিল।  এ বছর ৩০ হাজার কোটি টাকার নতুন নোট সরবারহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার থেকে পুরাতন টাকা তুলে নিয়ে নতুন করে ৩০ হাজার কোটি টাকা সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সারাবছর বাজারে নোট সরবরাহ করে। তবে ঈদের আগে চাহিদা বেশি থাকে বলে বেশি নতুন নোট ছাড়া হয়।

এবার ২০০ টাকার নোট বেশি চাহিদা থাকবে বলেও জানান তিনি।

ব্যাংকের তথ্য মতে, বর্তমানে দেশে প্রায় এক লাখ ৭৬ হাজার কোটি টাকার কাগজের নোট বাজারে প্রচলিত আছে।  সাধারণত কাগজের নোটের চাহিদা এক লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com