1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সংসার বাঁধতে যাচ্ছেন শ্রদ্ধা দাস!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা দাস। মঞ্চনাটকের মাধ্যমে তার অভিনয়ে হাতেখড়ি। এরপর নাম লেখান চলচ্চিত্রে। বড় পর্দায় পা রেখেই নজর কাড়েন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

বাঙালি পরিবারের মেয়ে শ্রদ্ধা এবার সংসার বাঁধতে যাচ্ছেন। প্রেমিককে বিয়ে করবেন বলে খবর প্রকাশ করেছে টলিউড ডটনেট।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা দাস। এ প্রেমিকেরে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। আগামী গ্রীষ্মে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।’

ভারতীয় গণমাধ্যম শ্রদ্ধার বিয়ের খবর প্রকাশ করলেও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই অভিনেত্রী।

ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শ্রদ্ধা দাস। বেড়েও উঠেছেন এই শহরে। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ২০০৮ সালে তেলেগু ভাষার ‘সিধু ফ্রম সিকাকুলাম’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।

২০১০ সালে ‘লাহোর’ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন শ্রদ্ধা দাস। ২০১৪ সালে ‘রয়েল বেঙ্গল টাইগার’ সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক ঘটে তার। তবে আল্লু অর্জুনের সঙ্গে ‘আরিয়া টু’ ও প্রভাসের ‘ডার্লিং’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান শ্রদ্ধা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com