1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

‘সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে, আমার শৈশবই কাটছে না’

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : শীতের মৌসুমে বিয়ের হিড়িক পড়েছে ভারতীয় তারকাদের মাঝে। বলিউড থেকে শুরু করে ভারতীয় বাংলা সিনেমার তারকারাও এ দৌড়ে পিছিয়ে নেই। এ তালিকায় রয়েছেন— পরমব্রত চ্যাটার্জি-পিয়া, দর্শনা বণিক-সৌরভ, সায়নী দত্ত, সন্দীপ্তা সেন প্রমুখ।

এদিকে টলিউডের আলোচিত অভিনেত্রী কৌশানী মুখার্জি। ব্যক্তিগত জীবনে বনি সেনগুপ্তর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। বিয়ে নিয়ে এ জুটি বহুবার খবরের শিরোনাম হয়েছেন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হয়নি। কিন্তু সহশিল্পীদের বিয়ে দেখে আফসোসের কথা জানালেন কৌশানী।

কৌশানী মুখার্জি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, বাচ্চাদের মতো নানা খেলায় মেতেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে, আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনো শিশু থাকতে পেরে খুশি।’

কৌশানীর এ পোস্ট দেখে অনেকে হাসাহাসি করছেন। নেটিজেনদের অনেকে তাকে প্রেম-বিয়ের প্রস্তাব দিয়েছেন। যদিও এসব মন্তব্যের উত্তর দিতে দেখা যায়নি কৌশানীকে।

প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই কৌশানী-বনির। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন তার ভক্তরাও।

চলতি বছরে বনি-কৌশানী তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন। এর আগে বনি সেনগুপ্ত বলেছিলেন— ‘খুব দেরি করব না, ২০২৪ সালের প্রথমে বিয়েটা সেরে ফেলব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com