1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বিচ্ছেদের পর ১২ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে হয়েছে নিপুণের

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : অভিনয়ে খুব একটা দেখা না গেলেও ব্যবসা ও শিল্পী সমিতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ব্যবসায় সফল এই নায়িকা। এই সফলতার পেছনে পূর্বের কাজের অভিজ্ঞতার কথা জানান নিপুণ। তিনি জানান, বিচ্ছেদের পর প্রথমে স্বর্ণের দোকানে কাজ করেছেন তিনি। এরপর কফি শপে চাকরি করেছেন।

নিপুণ স্বামী এবং মেয়ে তানিশাকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। ২০০৬ সাল পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর সাংসারিক জীবনে বিচ্ছেদ ঘটে তার। বিচ্ছেদের পরের সময়টা লড়াই করেই কাটাতে হয় নিপুণকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই দিনগুলোর কথা।

নিপুণ বলেন, ‘২০০৬ সালে বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্রে আপুর বান্ধবীর বাসায় থেকে একটি চাকরি খুঁজতে থাকি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পেয়ে যাই। সপ্তাহে দুদিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি সেখানে। পরে বড় একটি কফি শপে চাকরি পাই।’

তিনি আরো বলেন, ‘আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না।’

বর্তমানে ‘টিউলিপ’ নামে একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com