1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

হাওরে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা-মাড়াই হচ্ছে: কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জ : কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, এবার বাম্পার ফলন হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলব হাওরে উৎসব মুখর পরিবেশে বোরো ধান কাটা মাড়াই হচ্ছে। তিনি আরোও বলেন, এবার ধান ক্রয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না।
লটারির মাধ্যেম প্রকৃত কৃষক বাছাই করে এ্যাপসের মাধ্যমে ক্রয় কাজ সম্পন্ন করা হবে। সুনামগঞ্জসহ হাওরের সাত জেলায় গড়ে ৬৫ভাগ ধান কাটা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের হাওনে প্রায় ৭৫ভাগ ধানকাটা শেষ। আগামী কয়েকদিনের মধ্যেই ধানকাটা শেষ হবে। আগামীতে ধান কাটার মেশিন আরো দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলের কৃষকসহ সবার প্রতি আন্তরিক। এসময় তিনি কৃষক ও শ্রমিকদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ করেন।
গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এর আগে দক্ষিণ সুনামগঞ্জের সাংহাই হাওরে ধান কাটা পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানন, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর মিসবাহ এমপি, জয়াসেন গুপ্তা, শামীমা শাহরিয়ার এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নিবার্হী অফিসার বিজেন ব্যনার্জি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখত, জেলা শ্রমিক লীগ আহবায়ক সেলিম আহমদ, উপজেলা আ’লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তির কর প্রমুখ।
– জাহাঙ্গীর আলম ভূঁইয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com