1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

কুয়াকাটায় দু:স্থ শিল্পীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর শিল্প-সাহিত্য সংগঠন দখিনের খেলাঘরের উদ্যোগে কুয়াকাটার দুইটি সাংস্কৃতিক সংগঠনকে নগদ আর্থির্ক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে কুয়াকাটা শিল্পী গোষ্ঠী এবং কুয়াকাটা রাখাইন শিল্পী গোষ্ঠীর ২৫ শিল্পীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, রোটারী ক্লাব অব পটুয়াখালীর অর্থায়নে প্রতি শিল্পীকে নগদ অর্থ, চাল, ডাল, আলু, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- দখিনের কবিয়ালের সভাপতি মো. জাহাঙ্গির হোসাইন মানিক, রোটারী ক্লাব অব পটুয়াখালীর সভাপতি ও পানামা গ্রুপের সত্বাধিকারী নাসরিন মোজাম্মেল, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক হোসাইন আমির প্রমুখ।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com