1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : দেশব্যাপি করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে খেটে খাওয়া হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসকল অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করছেন জেলা পরিষদ সদস্য আবু জাফর।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও তেল। বৃহস্পতিবার বিকালে শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের সৌজন্যে জেলা পরিষদ সদস্য আবু জাফর তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা, বকচর, জানকিখিলা, শালমারা, ভটপুর ও রাণীশিমুল ইউনিয়নের রাণীশিমুল গ্রামের ৭০ জন অসহায় মানুষের মাঝে এসকল উপহার সামগ্রীর বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com