1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলকাতার সিনেমায় বুবলি

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘ফ্ল্যাশব্যাক’। সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। এতে বুবলির সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

জানা গেছে, সিনেমাটি ৯ জানুয়ারি শুটিং শুরু হয়েছে। চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটির চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন খায়রুল বাশার নির্ঝর। এটি প্রযোজনা করেছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। আজ বিকেলে ভারতে প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সব সময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।

গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম বুবলি। বর্তমানে অভিনয় এবং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

বছরের শুরুতেই দিয়েছেন ‘পুলসিরাত’ নামের নতুন এক সিনেমার খবর। এ ছাড়া ‘দেয়ালের দেশ’, ‘মায়া : দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় বুবলির বেশ কয়েকটি সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com