1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে দুই ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : আলম ফরাজি ও রাকিব মিয়া নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে ধরার পর যথাক্রমে ছয় মাস ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ আদালত পরিচালনা করেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মোটরসাইকেলযোগে তিন যুবক বৈশাখি বাজার অতিক্রম করছিল। এসময় তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির টহলরত জিবি সদস্যরা থামতে সিগন্যাল দেন। কিন্তু যুবকরা সিগন্যাল অমান্য করলে বিজিবি সদস্যরা তাড়া করে ধরে ফেলে। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ধৃত আলম ফরাজি ও রাকিব মিয়ার দেহ তল্লাসী করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আরিফুর রহমান আলমকে ছয় মাসের ও রাকিবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। যুবকদের বাড়ি শহরের কাচারিপাড়া মহল্লায় বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com