1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

জীবনে এতটা অসহায় বোধ করিনি: পরীমণি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : অসুস্থ দেড় বছর বয়সী পুত্র পদ্মকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে গিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত ১৭ জানুয়ারি ছেলেকে নিয়ে কলকাতায় যান। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পদ্মকে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে জানিয়েছেন, কলকাতার অ্যাপোলো হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত পরীমণি লিখেন— ‘জীবনে এতটা অসহায় বোধ করিনি। আল্লাহ সহায়।’

পরীমণির সহকর্মী ও ভক্তরা কমেন্ট করে পদ্মর সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

কিছুদিন আগে ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছিলেন, রাস্তার পাশের দোকানের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পারিবারিক আয়োজনে অংশ নিতে ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন পরীমণি। ১১ জানুয়ারি ঢাকায় ফেরেন। ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমণি, তার সন্তানসহ পাঁচজন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। সবাই সুস্থ হলেও পদ্ম সুস্থ হননি।

জানা যায়, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে টানা সাতদিন চিকিৎসা চলে পদ্মর। তার শরীরে দুটো ভাইরাস শনাক্ত হয়। পরে পদ্মকে কলকাতায় নিয়ে যান পরীমণি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com