1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

এমবাপের ২ গোল, ২ অ্যাসিস্টে পিএসজির বড় জয়

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ফেঞ্চ কাপে কিলিয়ান এমবাপের জোড়া গোল আর জোড়া অ্যাসিস্টে ‘অখ্যাত’ দল অরলিনসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলেতে উঠে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

শনিরাতে রাতে ফেঞ্চ কাপের ৩২ রাউন্ডের খেলায় মাঠে নেমে ১৬ মিনিটে প্রথম গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপে। দ্বিতীয় গোলটি তিনি করেন ৬৩ মিনিটে। তবে এই গোলটি এমবাপে করেছেন পেনাল্টি শটে।

অ্যাওয়ে ম্যাচে অরলিনসের বিপক্ষে জোড়া গোল করে পিএসজির হয়ে রেকর্ড ২৪০ গোলের মাইলফলকে পৌঁছে গেলেন এমবাপে। চলতি মৌসুমে ২৬ ম্যাচে ২৮ গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরাসী তারকা।

নিজের রেকর্ড ও দলকে ২- ০ গোলে এগিয়ে দেওয়ার পর এবার অন্যদের দিয়ে গোল করাতে লাগলেন এমবাপে। ম্যাচের ৭২ মিনিটে প্রথম অ্যাসিস্টে গ্যানচেলো রামোসকে দিয়ে গোল করান তিনি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

পিএসজির দাপটের দিনে একটি গোল পেয়েছে অরলিনসও। ম্যাচের ৮৬ মিনিটে গোল করে ব্যবধান কমান অরলিনসের নিকোলাস সেইন্ট রাফ। এর মাত্র ২ মিনিট পর আবারও এমবাপের অ্যাসিস্ট। এবার গোল করলেন সেনি মায়উলো। ফলে ৪-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে উঠে গেলো পিএসজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com