1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সৌদি আরবে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন আলিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : আলিয়ার পরনে লাল, নীল ও সোনালি রঙের প্রিন্টেড শাড়ি। এ শাড়ির সঙ্গে রং মিলিয়ে অফ শোল্ডার ব্লাউজ পরেছেন। কানে দুল। মাথার চুলগুলোর একাংশ আটকে রেখে বাকিগুলো আলগা করে রেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন লুকে দেখা যায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে মন্তব্য করে মুগ্ধতার কথা প্রকাশ করছেন তারা।

এনডিটিভি জানিয়েছে, কয়েক দিন আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় ‘জয় অ্যাওয়ার্ড’। এতে উপস্থিত হয়ে অনারারি এন্টারটেইনমেন্ট মেকার্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন আলিয়া। এ মঞ্চে শাড়ি পরে রূপের দ্যুাতি ছড়ান তিনি।

অ্যাওয়ার্ড গ্রহণ শেষে মঞ্চে দাঁড়িয়ে আলিয়া ভাট বলেন, ‘সত্যি এটি অসাধারণ একটি রাত। শুধু এটুকু জানি, আমি সিনেমার প্রতি মোহগ্রস্ত। আমি আগেও বলেছি, আমি যখন জন্মগ্রহণ করেছি, তখন লাইট-ক্যামেরা-অ্যাকশন নিয়েই পৃথিবীতে এসেছি। আজ রাতে যখন বাড়ি ফিরে যাব, তখন সিনেমার ভালোবাসা ও রিয়াদে এসে যে ভালোবাসা পেয়েছি তা সঙ্গে নিয়ে যাব।’

আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন’। গত ১১ আগস্ট মুক্তি পায় এটি। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে আলিয়ার। এটি পরিচালনা করেছেন টম হার্পার।

আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ‘জিগরা’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটি ধর্ম প্রোডাকশনের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন আলিয়া। এটি পরিচালনা করছেন ভাষণ বালা। আগামী ২৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com