1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পর্দায় হৃতিক-দীপিকা: অগ্রিম ৪ কোটি টাকার টিকিট বিক্রি

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এখনো মুক্তির কয়েক দিন বাকি। এরই মধ্যে টিকিট বিক্রির হিড়িক পড়েছে। স্যাকনিল্ক জানিয়েছে, ‘ফাইটার’ সিনেমার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৩ কোটি ২ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৭ লাখ টাকার বেশি)। এ পর্যন্ত সারা ভারতে ৯২ হাজার ৬২৫টি টিকিট বিক্রি হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৭ হাজার ৫৩৭টি শো পেয়েছে সিনেমাটি। এটি ২ ডি, ৩ ডি, আইম্যাক্স ৩ ডি এবং ৪ ডি ফরম্যাটে দেখা যাবে। তবে হিন্দি ভার্সনের ৩ ডি ফরম্যাটে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে।

বড় বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com