1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা-নেওয়ার উদ্যোগ

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা-নেওয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। এ জন্য ভাড়া করা হয়েছে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান।

ট্রাস্ট সূত্র জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭/৭৮৭ নির্দিষ্ট করা হয়েছে। আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা-নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য আগ্রহী যাত্রীরা https://www.baf.mil.bd/bafwt/tickets.php  লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

আগামী ১০ মে সকাল ১০টায় ফ্লাইটটি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফ্লাইটটি বিকেল ৪টায় লন্ডনে অবতরণ করবে।

একই দিন সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি লন্ডন থেকে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরদিন ১১ মে ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com