1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শুরুর এক বছর আগেই দুই বছর পিছিয়ে গেল ইয়ুথ কমনওয়েলথ গেমস

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ঠিক এক বছর পিছিয়ে গেছে খেলাধুলার সবচেয়ে বড় আসর দ্য অলিম্পিক। চলতি বছরের জুলাই-আগস্টে হতে যাওয়া টোকিও অলিম্পিক পিছিয়ে নেয়া হয়েছে আগামী বছরের জুলাই-আগস্টে।

আর এই সূচি পেছানোর ধাক্কা গিয়ে লেগেছে ২০২১ সালের ইয়ুথ কমনওয়েলথ গেমসে। অলিম্পিকের সঙ্গে সূচির সাংঘর্ষিকতার কারণে শুরুর এক বছর আগেই দুই বছর পিছিয়ে দেয়া হয়েছে এই ইয়ুথ কমনওয়েলথ গেমস।

কমনওয়েলথ গেমস ফেডারেশনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘গেমস ফেডারেশনের কার্যনিবাহী পরিষদের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে ২০২১ সালের কমনওয়েলথ ইয়ুথ গেমসের পরিবর্তিত সূচি খোঁজার।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘করোনাভাইরাস মহামারীর প্রভাবে বিশ্ব ক্রীড়া সূচি ওলটপালট হয়ে গেছে। যে কারণে টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক পিছিয়ে নেয়া হয়েছে ইয়ুথ গেমসের সময়ে। ইতিবাচক আলোচনার পর কমনওয়েলথ গেমস ফেডারেশন সম্ভাব্য সেরা সময় বের করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। সেটা হতে পারে ২০২৩ সালে।’

প্রাথমিকভাবে ইয়ুথ কমনওয়েলথ গেমসের সপ্তম আসরটি হওয়ার কথা ছিল ২০২১ সালের ১ থেকে ৭ আগস্টে। আয়োজক দেশ ছিল ত্রিনিদাদ এন্ড টোবাগো। কিন্তু তখন অলিম্পিক হবে বিধায় ২০২৩ সালের আগে এটি করা সম্ভব হবে না। তবে আয়োজক হিসেবে ত্রিনিদাদ এন্ড টোবাগোকেই দেয়া হবে গুরুত্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com