1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কিয়ারার সেই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন ফটোগ্রাফার

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ফটোগ্রাফার ডাব্বু রাতনানি। বলিউড ও ফ্যাশন জগতে দারুণ জনপ্রিয় তিনি। প্রতিবছর বলিউড তারকাদের ছবিসংবলিত ক্যালেন্ডার প্রকাশ করে থাকেন। তার ক্যালেন্ডার শুটে নানা সময় নানা লুকে ধরা দিয়েছেন বলিউডের প্রথম সারির অভিনয়শিল্পীরা।

২০২০ সালের ক্যালেন্ডার বলিউডের ৬ নায়িকা জায়গা পান। এর মধ্যে অন্যতম ছিলেন কিয়ারা আদভানি। এ ছবিতে গাছের একটি পাতা দিয়ে লজ্জা নিবারণ করেছেন অভিনেত্রী। ছবিটি প্রকাশ্যে আসার পর আলোচনার শীর্ষে চলে আসেন কিয়ারা। বিষয়টি নিয়ে বিতর্কও কম হয়নি। এ ঘটনার পর কেটে গেছে ৩ বছরের বেশি সময়। পুরোনো বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন ফটোগ্রাফার ডাব্বু রাতনানি।

সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে ডাব্বু রাতনানি বলেন, ‘লকডাউনের সময় সবাই বাড়িতে বসেছিলেন। ওই সময়ে সবাই অনলাইনে বেশি সময় ব্যয় করতেন। ২০২০ সালে প্রকাশিত হয়েছিল ছবিটা। তাই হয়তো একটু বেশি সমালোচনা সৃষ্টি হয়েছিল। বিশ্বাস করুন, এর থেকেও সাহসী ছবি আমি তুলেছি। কিন্তু সেগুলো নিয়ে কোনো বিতর্কই হয়নি। অনেক ফটোগ্রাফার বিতর্কিত শুট করেছেন, তবে ফটোশুট নিয়ে এত বেশি আলোচনা কখনো হয়নি।’

ব্যাখ্যা করে এ ফটোগ্রাফার বলেন, ‘কিয়ারা আদভানির ছবিটি খুব নান্দনি উপায়ে শুট করা হয়েছিল। শুধু তার চোখেমুখে সাহসিকতার ছাপ ছিল না। অনেক কিছুই আপনার কল্পনার বাইরে। আপনি যেমন ভাবেন ছবিগুলো তেমনটাই হয়। অনেক কিছু কল্পনাতীত। আমার মনে হয়, কিয়ারাকে কেউ সেক্সি হিসেবে কল্পনাও করেনি। এর আগে ‘কবির সিং’ মুক্তি পায়। তারপর হঠাৎ করেই একটি সেক্সি ছবিতে কিয়ারার অবতার। সময়ই এটিকে অতিরিক্ত বিতর্কিত করে তুলেছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com