1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে একপ্রকার ভুলতে বসেছেন দর্শকরা। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে। এরপর থেকে বড় পর্দায় দেখা মেলেনি তার। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তা-ও সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন তিনি।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘‘গতকাল (২৪ জানুয়ারি) মুম্বাইয়ের একটি স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতি জিনতাকে। মূলত, ‘লাহোর ১৯৪৭’ সিনেমার জন্য লুক টেস্ট দিতে এই স্টুডিওতে গিয়েছিলেন প্রীতি। সম্ভবত, এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরবেন তিনি। সিনেমাটিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী।’’

তবে সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি প্রীতি জিনতা।

‘লাহোর ১৯৪৭’ সিনেমা পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। আগামী ১২ ফেব্রুয়ারি দৃশ্যধারণের কাজ শুরু হবে। এজন্য মুম্বাইয়ে সেট নির্মাণের কাজ চলছে।

এবারই প্রথম নন, এর আগেও বেশ ক’টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সানি দেওল ও প্রীতি জিনতা। এ জুটির অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘হিরো: লাভ স্টোরি আ স্পাই’, ‘ভাইয়াজি সুপারহিট’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com