1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

নাকুগাঁও বন্দরের তিন শতাধিক শ্রমিকের মাঝে মানবিক সহায়তায় হাজী মোশারফ

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের তিন শতাধিক লোড-আনলোড শ্রমিকের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন। স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর অনুপ্রেরণায় ব্যক্তিগত উদ্যোগে শনিবার হাজী মোশারফের পক্ষ থেকে প্রতিজন শ্রমিকের মাঝে নগদ দুইশত করে টাকা প্রদান করা হয়।
বেলা এগারোটায় প্রথম দফায় চারআলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীন হয়ে পড়া নাকুগাঁও বন্দরের দেড় শতাধিক শ্রমিকের মাঝে হাজী মোশারফের পক্ষে নগদ অর্থ বিতরণ করেন তার বড় ভাই ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা। দ্বিতীয় দফায় বেলা সাড়ে এগারোটায় কালাকুমা মরহুম আব্দুল খালেক ফুটবল মাঠে আরও দেড় শতাধিক লোড-আনলোড শ্রমিকের মাঝে হাজী মোশারফের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে শুক্রবার নালিতাবাড়ী শহরের বোতলভাঙ্গা মোড়ে আশপাশের কয়েকটি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসব অর্থ বিতরণকালে ইউনিয়ন যুবলীগের নেতৃবন্দ ছাড়াও অন্যান্য সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com