1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সমুদ্রের নীল জলে জলপরী শিলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : নীল আকাশ আর সমুদ্রের নীল জল মিশে একাকার। এ জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ বিজয়ী শিরিন আক্তার শিলা। তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। পরনে সাদা রঙের টু-পিস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্থিরচিত্রে এমন লুকে দেখা যায় শিলাকে। ছিপছিপে গড়নের শিলাকে দেখে নেটিজেনরা বলছেন— ‘জলপরী।’

সম্প্রতি ফটোগ্রাফার রিশি কাব্য শিরিন আক্তার শিলার একটি ফটোশুট করেছেন। মূলত, এই ফটোগ্রাফার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এসব ছবির শিরোনাম দিয়েছেন— ‘সাগরের ছায়া।’ শিরিন আক্তার শিলার এই ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

শিরিন আক্তার শিলার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন। তৃতীয় বর্ষে অধ্যয়নকালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় অংশ নেন। ৮ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন শিলা।

‘ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ জয়ী হওয়ার পরই অভিনয়ে নাম লেখাননি শিরিন আক্তার শিলা। বরং কয়েক বছর বিরতি নিয়ে এ মাধ্যমে পা রাখেন। ২০২২ সালের মাঝামাঝি সময়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় নুহাশ হ‌ুমায়ূন পরিচালিত সিরিজ ষ–এর প্রথম পর্ব ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’। এতে অভিনয় করেন শিলা।

অভিনয় নিয়ে ভয় অনেকটা কেটেছে শিলার। তা ছাড়াও ব্যক্তিগত জীবনে শিলার অনেক স্বপ্ন। এই অভিনেত্রীর ভাষায়, ‘ছোটবেলা থেকেই একেক সময় একেকটা হতে ইচ্ছা করত। কখনো ব্যাডমিন্টন খেলোয়াড়, কখনো অভিনেত্রী, কখনোবা ইচ্ছা করে কারাতে শিখতে। এ রকম আরো অনেক কিছু। মনে হয় এখন সময় এসেছে স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি করার।’

এখনো অভিনয়ে ঠিক অতটা সরব নন শিলা। অনেকটা আড়ালেই থাকেন। তবে বিভিন্ন পণ্যের মডেল হতে দেখা যায় তাকে। তা ছাড়া অন্য দেশের মিস ইউনিভার্সদের মতো সমাজসেবা করার স্বপ্নও আছে তার। ২০২২ সালে চায়ের কাপে রিকশাচিত্র করে আলোচনার জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী। ২০২৩ সালে ‘চায়ের কাপে বাংলা মুখ’ শিরোনামে টিএসসির দোকানগুলোকে রঙিন করেন শিরিন আক্তার শিলা ও তার বন্ধুরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com