1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

৩ দিনে হৃতিক-দীপিকার সিনেমার আয় ১৩২ কোটি টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বলিউড সিনেমা ‘ফাইটার’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। শুধু ভারতের ৪ হাজার ২০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

অ্যাকশন ঘরানার এ সিনেমা মুক্তির আগেই বিতর্কে জড়ায়। প্রথমত, আপত্তিকর দৃশ্যসহ বেশ কিছু কারণে সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়ে। দ্বিতীয়ত, মুক্তির দু’দিন আগে গলফ করপোরেশন কাউন্সিল ভুক্ত পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয় সিনেমাটি। তারপরও অগ্রিম টিকিট বিক্রি করে আলোচনার জন্ম দেয়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে; সময়ের সঙ্গে আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ২৪.৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৪১.২ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৩০ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৫.৮ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ১৫ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকম জানিয়েছে, ‘ফাইটার’ ভারতে আয় করেছে ৯০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৯৬ কোটি রুপি।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারভীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com