1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইস্ট বেঙ্গলের প্রথম ‘বিদেশিনি’ সানজিদার অভিষেক

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন আগে থেকেই বিদেশে খেলেন। তার পথ ধরে এবার বিদেশে পাড়ি জমিয়েছেন সানজিদা আক্তারও। আর আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ইস্ট বেঙ্গলের হয়ে অভিষেক হয়ে যায় তার। এর মধ্য দিয়ে ক্লাবটির প্রথম বিদেশিনি ফুটবলার হিসেবে খেলার রেকর্ড গড়েন তিনি।

ঘরের মাঠে ওড়িষার বিপক্ষে শুরুর একাদশেই জায়গা পান সানজিদা। দশ নম্বর জার্সি পরে মাঠে নামেন তিনি। অবশ্য ভারতীয় নারী লিগে তার অভিষেক ম্যাচে জয় পায়নি ইস্ট বেঙ্গল। ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে।

সানজিদা অবশ্য বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফিনিশিং ভালো না হওয়ায় সেগুলোকে গোলে পরিণত করতে পারেননি। তাতে দলও জয় পায়নি।

জয় না পেলেও সানজিদা কিছুটা ব্যাথা পান। ঘটনাটি ম্যাচের ৮৭ মিনিটে ঘটে। এ সময় বল দখলের লড়াইয়ে পড়ে যান তিনি। আর ওড়িষার ফুটবলারের বুট আঘাত করে সানজিদার মাথায়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ম্যাচ শেষ করে আসেন তিনি।

পরের ম্যাচে আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) আবার মাঠে নামবে ইস্ট বেঙ্গল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ কিক স্টার্ট। যে দলের হয়ে খেলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।

অবশ্য পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই ইস্ট বেঙ্গল। ৭ ম্যাচ খেলে তাদের ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। আর টেবিলে তারা আছে সাত দলের ষষ্ঠ স্থানে। সানজিদার পারফরম্যান্সে ভর করে তাদের অবস্থার উন্নতি হয় কিনা দেখার বিষয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com