1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

৩০০ কোটি রুপি বাজেটের সিনেমায় উর্বশী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ‘সনম রে’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’সহ বেশ কিছু হিন্দি সিনেমায় দেখা গেছে তাকে। কয়েকটি দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন। তবে কোনো সিনেমাই বক্স অফিসে ভালো চলেনি।

তেলেগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি। দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণাকে নিয়ে নির্মাণ করছেন ‘এনবিকে১০৯’। বড় বাজেটের এ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ার ‘এনবিকে১০৯’ সিনেমা। সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন উর্বশী রাউতেলা। তা ছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন, নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান।

এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী। এজন্য প্রশিক্ষণ নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘এনবিকে১০৯’। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।

উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com