1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্ধবীর জন্মদিনে কোটি টাকার উপহার দিলেন রোনালদো

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর বিলাসবহুল জীবনযাপনের কথা কারও অজানা নয়। পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে সব কিছুতেই আভিজাত্যের ছাপ রেখে চলেন পর্তুগিজ তারকা। এবার বান্ধবীর জন্মদিনে কোটি টাকা মূল্যমানের উপহার দিয়েছেন আল নাসর তারকা। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

জীবনের ৩০ বছরে পা দিয়েছেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দামি উপহারে রাঙিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। জর্জিনাকে তিনি হীরা খচিত একটি ঘড়ি উপহার দিয়েছেন। যার দাম ১ লাখ ইউরো। বাংলাদেশী টাকায় ১ কোটি ১৯ লাখ টাকা।

তবে এই সময়ে রোনালদোকে পাশে পাচ্ছেন না জর্জিনা। বিশেষ এই সময়টা মালদ্বীপে কাটাচ্ছেন রোনালদোর বান্ধবী। পাশে না থাকলেও ভিডিও কলে শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। সেই ভিডিও শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনা লিখেছেন, ‘আমি ধন্য, ৩০তম বর্ষে খুশি।’

উল্লেখ্য, ২০১৭ সালে স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে প্রেমে জড়ান রোনালদো। দুইজনের সম্পর্কের ৭ বছর হয়ে গেলেও এখনো বিয়ে করেননি তারা। দুই সেলিব্রেটি যুগলের পরিবারে ৪ সন্তান রয়েছে।

এদিকে গেল বছর সৌদি আরবের ফুটবল ক্লাব নাসরে যোগ দেন রোনালদো। সৌদিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ। তবে রোনালদোর জন্য সেই আইনে শিথিল করেছে সৌদি সরকার। দেশটির দুইজন আইনজীবীর সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই। তাদের একজন জানিয়েছেন, সৌদি আরব কর্তৃপক্ষ বিদেশিদের ক্ষেত্রে এখন আর এ বিষয়ে হস্তক্ষেপ করে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com