1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘ডিপফেক’ ভিডিওর শিকার আনুশকা শেঠি

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতে ‘ডিপফেক’ ভিডিওর শিকার হচ্ছেন একের পর এক তারকা। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে পর্নো বা আপত্তিকর ভিডিও।

গত বছর ভারতের বেশ কজন তারকা অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজল,  প্রিয়াঙ্কা চোপড়া, নোরা ফাতেহি প্রমুখ। আর এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার হলেন দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী আনুশকা শেঠি।

ডিপফেক ভিডিওতে দেখানো হয়েছে, আনুশকা শেঠি অভিনেতা প্রভাসকে বিয়ে করেছেন এবং তাদের এমনকি সন্তান রয়েছে। ভিডিওটি সামাাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুয়া এই ভিডিও নিয়ে অভিনেত্রীর বাবা-মা বেশ বিরক্ত প্রকাশ করেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন।

অভিনেত্রীর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, যারা এই ভিডিও ছড়িয়েছে তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আনুশকা বা তার পরিবার কেউই এ বিষয়ে সরাসরি মিডিয়ার সঙ্গে কোনও কথা বলেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com