1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কত টাকার মালিক বিতর্কিত অভিনেত্রী অঙ্কিতা?

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ব্যক্তিগত জীবনে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ৭ বছর সম্পর্কে থাকার পর ভেঙে যায় এ সম্পর্ক। এরপর তিন বছর প্রেম করার পর ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী।

আপাতত অভিনয় আর সংসার নিয়ে ব্যস্ত অঙ্কিতা। সালমান খান সঞ্চালিত বিগ বসের শেষ সিজনে অংশ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। কয়েক দিন আগে এ শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেরা পাঁচ প্রতিযোগীর একজন ছিলেন অঙ্কিতা। বিগ বসের ঘরে গিয়ে নানারকম বিতর্কিত কর্মকাণ্ড করে এখনো আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

শোবিজ অঙ্গনে পা রেখে পরিচিতির পাশাপাশি অর্থ সম্পদেরও মালিক হয়েছেন অঙ্কিতা। কিন্তু কত টাকার মালিক এই অভিনেত্রী? তার আগে বলা প্রয়োজন কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক অঙ্কিতা। এ তালিকায় রয়েছে—

পোর্শে ৭১৮ বক্সস্টার

অঙ্কিতা লোখান্ডের গ্যারেজে রয়েছে পোর্শে ৭১৮ বক্সস্টার মডেলের বিলাসবহুল একটি গাড়ি। এ গাড়ির মূল্য ১.৪৮ কোটি রুপি থেকে ২.৭৪ কোটি রুপি।

জাগুয়ার এক্সএফ
অঙ্কিতা জাগুয়ার এক্সএফ মডেলের একটি গাড়ি ব্যবহার করেন। পাঁচ সিটের এ গাড়ির মূল্য ৭১.৬০ লাখ থেকে ৭৬ লাখ রুপি।

মার্সিডিজ-বেঞ্জ ভি ক্লাস

অঙ্কিতার গ্যারেজে মার্সিডিজ ব্র্যান্ডেরও একটি গাড়ি রয়েছে। মার্সিডিজ-বেঞ্জ ভি ক্লাস মডেলের এ গাড়ির মূল্য ১.৪৬ কোটি রুপি।

সিয়াসাত ডটকম জানিয়েছে, অঙ্কিতা লোখান্ডের বেশ কটি আয়ের উৎস রয়েছে। যেমন— টিভি সিরিয়াল, বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া। সবকিছু মিলিয়ে মোট ২৫ কোটি রুপির (৩২ কোটি ৯১ লাখ টাকার বেশি) মালিক এই অভিনেত্রী।

রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com