1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মানিকগঞ্জ থেকে পালিয়ে আসা ১৩ জনকে কোয়ারেন্টাইনে দিয়েছে কলাপাড়া পুলিশ

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে মানিকগঞ্জ ফেরত ট্রাকের ১০ যাত্রী ও ৩ স্টাফকে কোয়ারেন্টাইনে দিয়েছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে শেখ জামাল সেতুর টোল থেকে ট্রাকসহ তাদের আটক করে মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন।
পুলিশ সূত্রে জানা যায়, মহিপুর থানার এসআই মনির হোসেন শেখ কামাল সেতুর টোল এলাকায় ডিউটিরত অবস্থায় ছিলেন। এসময় তাবু দিয়ে আটকানো একটি ট্রাক দেখে তার সন্দেহ হয়। তিনি ট্রাকটি থামিয়ে তল্লাশি করে তাবুর মধ্য থেকে ১০ জন যাত্রী ও ৩ জন ট্রাক স্টাফকে আটক করেন। তাৎক্ষনিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেন। কোয়ারেন্টাইনকৃত ১০ যাত্রীর বাড়ি কলাপাড়ার বিভিন্ন গ্রামে। ট্রাক ড্রাইভারের বাড়ি মহিপুরে, বাকি এক হেলপারের বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ও আরেক হেলপারের বাড়ি ভেদরগঞ্জ থানার ছত্তোরপুর গ্রামে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মানিকগঞ্জের দৌলদিয়া থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন বলে জানায়। তাদেরকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, এ বিষয়ে এখনও কোন খোজ খবর নেওয়া যায়নি। তবে মাঠ কর্মীদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক বলেন, তাদের ১৪ দিন ওই প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের প্রয়োজন মাফিক খাদ্য সহায়তা দেয়া হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com