1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শীর্ষে থাকা লিভারপুলকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমালো আর্সেনাল

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের রাজত্ব অনেকদিনই ধরে রেখেছে লিভারপুল। অলরেডদের থেকে পয়েন্ট ব্যবধানে অনেকটুকু পিছিয়েও ছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। অবশেষে শীর্ষে থাকা লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে আর্সেনাল। তবে শীর্ষেই থেকে গেছে লিভারপুল।

এর আগে টেবিলের দুইয়ে ও তিনে থাকা ম্যানসসিটি ও আর্সেনাল থেকে ৫ পয়েন্ট এগিয়ে ছিল লিভারপুল। এই ম্যাচে যাওয়ার কারণে লিভারপুলের পয়েন্ট ৫১ ই থাকলো। আর আর্সেনালের পয়েন্ট হয়ে গেছে ৪৯।

বর্তমানে শীর্ষে থাকার লিভারপুলের পয়েন্ট ২৩ ম্যাচে ৫১। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয়স্থানে আর্সেনাল। ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ম্যানসিটি।

গতকাল রোববার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে নেমে ১৪ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আসের্নাল। প্রথমার্ধের ইনজুরি সময়ের তিন মিনিটে (৪৫+৩) আত্মঘাতী গোলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে লিভারপুল। এক গোলটি না হলে গোলশুন্য থেকেই হার হজম করতে হতো ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

ম্যাচের ৬৭ মিনিটে লিভারপুলের গোলরক্ষক এলিসন বেকার ও ডিফেন্ডার ভির্গিল ফন ডিজকের ভুলে ভেঙে পড়া রক্ষণে ফাঁকা পোস্টে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। এতে ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় আর্সেনাল।

ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় আর্সেনাল। গোলটি করেন লিন্দ্রো থ্রোসার্ড। ফলে ৩-১ গোল জয় নিশ্চিত করে মিকেল আরতেতার শিষ্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com