1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নাচবেন আলিয়া-রণবীর

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। তার তিন সন্তান আকাশ-ইশা-অনন্ত। যমজ ছেলেমেয়ে আকাশ-ইশার বিয়ে আগেই হয়েছে। বাকি ছিল আরেক পুত্র অনন্ত আম্বানি।

২০২২ সালের ২৯ ডিসেম্বর রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বাগদান সম্পন্ন করেন অনন্ত আম্বানি। এবার সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অনন্ত-রাধিকা। আর জমকালো বিয়ের অনুষ্ঠানে নাচবেন বলিউডের তারকা দম্পতি আলিয়া-রণবীর।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠিত হবে আগামী ১-৩ মার্চ। গুজরাটের জামনগরে বসবে বিয়ের আসর। অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানে নাচবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি। গত ৩ ফেব্রুয়ারি এয়ারপোর্টে কন্যাসহ ফ্রেমবন্দি হন আলিয়া-রণবীর। মূলত, এ অনুষ্ঠানে পারফর্ম করার আগে অনুশীলন করছেন তারা। এজন্য গুজরাটে গিয়েছিলেন এই দম্পতি।

এ খবর ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়ায় একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তা হলো- কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন আলিয়া-রণবীর? যদিও এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নেটিজেনদের কেউ দাবি করেছেন, মোটা অঙ্কের টাকা নেবেন তারা। আবার কেউ কেউ বলছেন, আম্বানি পরিবারের সঙ্গে কাপুর পরিবারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। সুতরাং এখানে টাকা-পয়সার লেনাদেনার বিষয় নেই।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি। একই বছরের ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

আলিয়া-রণবীরের বাস্তব জীবনের রসায়নে মুগ্ধ হয়েছেন তাদের ভক্তরা। ২০২২ সালে এ রসায়ন পর্দায় গড়ায়। তাদের অভিনীত প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। খানিকটা বিরতি নিয়ে ফের একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় ফের জুটি বাঁধবেন তারা। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমা ২০২৫ সালে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com