1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সংসার ভাঙার ঘোষণা দিলেন এশা দেওল

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : বরেণ্য তারকা দম্পতি হেমা মালিনি ও ধর্মেন্দ্রর কন্যা এশা দেওল। ব্যক্তিগত জীবনে ভরত তাখতানির সঙ্গে ঘর বাঁধেন। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এশা-ভরতের ১১ বছরের সংসার। বিষয়টি নিয়ে বলিপাড়ায় নানা ফিসফাস হলেও নীরব ছিলেন তারা। এবার বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন এই দম্পতি।

ভারতীয় গণমাধ্যম দিল্লি টাইমসকে যৌথ একটি বিবৃতি পাঠিয়েছেন এশা ও ভরত। বিবৃতিতে এ দম্পতি লেখেন— ‘আমরা যৌথভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিবর্তনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার পাবে আমাদের দুই সন্তান। আমাদের প্রাইভেসি রক্ষা করলে সম্মানিত বোধ করব।’

মূলত, সোশ্যাল মিডিয়া রেডিট থেকে এশা দেওল ও ভরতের বিয়েবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করে নেটিজেনরা দাবি করেছিলেন, ভরত অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এশার সঙ্গে প্রতারণা করেছেন। তবে কী কারণে সংসার ভেঙে গেলো, তার কোনো ব্যাখ্যা বিবৃতিতে দেননি এই দম্পতি।

এশা ও ভরত তাখতানি দুজনেই ছোটবেলার বন্ধু। যদিও দুজনের ক্যারিয়ার আলাদা। ভরত তার বাবার পথ ধরে ব্যবসা করছেন। এশা তো বলিউডে পুরোদস্তুর নায়িকা। স্কুলবন্ধুর সঙ্গে অনেক দিনই দেখা-সাক্ষাৎ ছিল না এশার। ‘টেল মি ও খুদা’ সিনেমা তৈরির সময় দেখা হয় পুরোনো এ দুই বন্ধুর। এরপর প্রেম, বিয়ে। ২০১২ সালের ২৯ জুন বিয়ের পিঁড়িতে বসেন তারা। এ দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com