1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

৫ বছর পর পর্দায় রাম চরণ-সামান্থা?

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ অভিনীত সিনেমা ‘রাঙ্গাস্থালাম’। এতে প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সুকুমার পরিচালিত এ সিনেমা ২০১৮ সালের ৩০ মার্চ মুক্তি পায়।

‘রাঙ্গাস্থালাম’ মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান সামান্থা-রাম চরণ। কিন্তু এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ ৫ বছর পর ফের রুপালি পর্দায় জুটি বেঁধে ফিরছেন বলে গুঞ্জন উড়ছে।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার তথ্য অনুসারে, রাম চরণকে নিয়ে পরিচালক বুচি বাবু সানা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আরসি১৬’। ঘোষণার পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। সর্বশেষ গুঞ্জন অনুসারে, সিনেমাটিতে সামান্থা রুথ প্রভু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘আরসি১৬’ সিনেমার বিস্তারিত তথ্য এখনো জানাননি পরিচালক। জানা গেছে, আঞ্চলিক স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা এটি। সম্ভবত, কাবাডি খেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির কাহিনি। গত জানুয়ারিতে অভিনেতা শিব রাজকুমার নিশ্চিত করেন, ‘আরসি১৬’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সংগীতায়োজন করবেন এ আর রহমান।

সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুশি’। গত বছরের ১ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। এটি পরিচালনা করেন শিবা নির্ভানা। বক্স অফিসে সিনেমাটি খুব একটা ভালো করতে পারেনি।

২০২২ সালের অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। চিকিৎসার জন্য বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে তার হাতে এখন ‘চেন্নাই স্টোরিজ’ নামে একটি হলিউড সিনেমার কাজ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com